অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
এগারো দলীয় ঐক্যজোট ও দাঁড়িপাল্লা সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছেন, দেশব্যাপী মা-বোনদের ওপর হামলা ও শ্লীলতাহানির মতো যে জঘন্য ও নারকীয় ঘটনাগুলো ঘটছে, তা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে—ইনশাআল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক গোলাম রসুলের সমর্থনে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ বরকতী
বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। তিনি নির্বাচিত হলে এলাকায় ইভটিজিং, নারী নির্যাতন ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইউনিয়ন মহিলা জামায়াত। এসময় ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি জুলেখা বেগম, সহকারী সেক্রেটারি ফজিলা বেগম ও হিরা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন চলিশিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর রজব আলী ফারাজী।
সকাল ১০টায় শুরু হওয়া এ মহিলা সমাবেশ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর রজব আলী ফারাজীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১২টায় শেষ হয়।