Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপশহরে অমিতের গণসংযোগ : অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ০৮:৪২ পিএম
উপশহরে অমিতের গণসংযোগ : অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ করেছেন ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ করেছেন।শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় উপশহরের শেখহাটি জামরুল তলা মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়।

গণসংযোগ চলাকালে উপশহরের বিভিন্ন সেক্টর ও ব্লকের বাসিন্দারা বাড়ির আঙিনা এবং মোড়ে মোড়ে ভিড় জমান। অনেককেই বাড়ি থেকে বেরিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের ওপর ফুল ছিটিয়ে ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বিরামপুর গাবতলায় এক পথসভার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। সেখানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি সকলকে সাথে নিয়ে উপশহর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলবো। উপশহরের শান্তি ও সামাজিক নিরাপত্তার স্বার্থে কারো সাথে কোনো আপস করা হবে না।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি জনগণের প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী যদি আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন এবং সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। পরে অনিন্দ্য ইসলাম অমিত পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)