Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৫ মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি,২০২৬, ০৯:৩৭ পিএম
মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৫ মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে যশোর-৫ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের পৃথক ধারায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রধান প্রবেশদ্বারে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে রাখার দায়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা ভঙ্গের অপরাধে কলস প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ধারায় গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝুলিয়ে রাখার অভিযোগে শ্যামকুড় ও চালূয়াহাটি ইউনিয়নে পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টে ধানের শীষ, হাতপাখা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারের মাধ্যমে আচরণবিধিমালা ২০২৫-এর ১৩(গ) ধারা লঙ্ঘনের দায়ে এক প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে মণিরামপুর থানা পুলিশ ও অস্থায়ী ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)