Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অটোরিকশার ধাক্কায় সাংবাদিক মশিউর গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি,২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি,২০২৬, ১০:২৪ পিএম
অটোরিকশার ধাক্কায় সাংবাদিক মশিউর গুরুতর আহত

সাংবাদিক মশিউর রহমান ছবি:

যশোর: যশোর শহরের নবকিশলয় স্কুলের সামনে এক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) যুগ্ম সম্পাদক ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এম এ আর মশিউর গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মশিউর তার ব্যক্তিগত মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নবকিশলয় স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় তিনি সড়ক থেকে ছিটকে পড়েন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর  জখম হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের হাতের উপরের অংশ ভেঙ্গে গেছে। চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন।

এদিকে প্রিয় সহকর্মীর দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে ভিড় করেন। তারা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)