Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে ১০ দলীয় জোটের নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

মণিরামপুর (যশোর) প্রতিনধি মণিরামপুর (যশোর) প্রতিনধি
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ১০:২৪ পিএম
মণিরামপুরে ১০ দলীয় জোটের নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর স্থায়ী কার্যালয়ে নির্বাচনী সমন্বয় কমিটি গঠন করা হয় ছবি: ধ্রুব নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচনী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী।

সভায় নির্বাচনী কার্যক্রম গতিশীল করতে ৬ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সমন্বয়করা হলেন,  উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তবিবুর রহমান, মণিরামপুর উপজেলা এনসিপির সংগঠক মো. শহিদুল ইসলাম,  যশোর জেলা এনসিপির সংগঠক মো. আহাদ হোসাইন,  মণিরামপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি ইহসানুল বারী।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ওইদিন সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১০ দলীয় জোটের বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। আমীরে জামায়াতের এই সফর ঘিরে মণিরামপুরসহ গোটা জেলায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই আসনে জোটের একক প্রার্থী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সমন্বয় সভায় বক্তারা আরও জানান, যশোর-৫ আসনে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠন করে মানুষের ঘরে ঘরে জোটের বার্তা পৌঁছে দেওয়ার শপথ নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ, যশোর জেলা সমন্বয়কারী নুরুজ্জামান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উবাইদুল্লাহ এবং মণিরামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদ ইসলাম প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)