ধ্রুব ডেস্ক
ছবি: গ্রাফিকস
উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পর পর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে প্রথম এবং ৭টা ৩৪ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া সিকিমেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
অন্যদিকে নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নেপালের কোশী এলাকায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।