Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর,২০২৫, ০৮:৩৯ পিএম
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ছবি: ধ্রুব নিউজ

 রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধের ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে কার্যত সিলগালা করা হয়েছে।

শার্শা উপজেলাধীন বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপীরতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, এ সময় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)