Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘আমাকে ক্ষমা করে দিও’— চিরকুট লিখে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীর আত্মহত্যা

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৯:৪৫ পিএম
‘আমাকে ক্ষমা করে দিও’— চিরকুট লিখে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে সাতক্ষীরার তালায় হৃদয় সরদার (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত হৃদয় সরদার ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিল হৃদয়। পরিবারের অজান্তে দুপুরের দিকে নিজ বাড়িতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহননের পথ বেছে নেয়।

​ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের সময় তার পাশ থেকে একটি মর্মস্পর্শী চিরকুট উদ্ধার করে। চিরকুটে হৃদয় লিখেছে— ‘আজকের রেজাল্টার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য কত তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টার জন্য। বুঝতে পারছি না স্যারের ভুলে কেমন আজকে এমন হলো। আব্বু-আম্মা আমাকে ক্ষমা করে দিও।’

​স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন জানান, ‘খবর শোনার পর পুরো গ্রামবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে। শুধু রেজাল্ট খারাপ হওয়ার কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। হৃদয় অত্যন্ত ভদ্র ও ভালো ছেলে ছিল।’

​মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)