Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইজিবাইক চলাচলে বাধা ও মারধরের প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০২:৪৭ পিএম
ইজিবাইক চলাচলে বাধা ও মারধরের প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

পুলেরহাট থেকে রাজগঞ্জ আঞ্চলিক সড়কে ইজিবাইক চলাচলে বাধা প্রদান ও চালকদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইজিবাইক চালকরা। ছবি: ধ্রুব নিউজ

যশোরের পুলেরহাট থেকে রাজগঞ্জ আঞ্চলিক সড়কে ইজিবাইক চলাচলে বাধা প্রদান ও চালকদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইজিবাইক চালকরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশী মোড় এলাকায় ‘ভাই ভাই ইজিবাইক চালক সমিতি’র উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইক চালক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারী চালকরা জানান, যশোর পুলেরহাট থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটে দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইক চালক নিয়মিত গাড়ি চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি যশোর বাস মালিক সমিতি এই রুটে ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছে এবং চালকদের মারধর করছে।

বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেটের দায়ে তাঁরা শান্তিপূর্ণভাবে ইজিবাইক চালিয়ে বাঁচতে চান। কিন্তু পেশার ওপর এই অনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক চলাচল স্বাভাবিক করার দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)