Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পিকআপের ধাক্কায় মা ও চার বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১১:০১ পিএম
যশোরে পিকআপের ধাক্কায় মা ও চার বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোর-রাজগঞ্জ সড়কে একটি মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মা ও তাঁর চার বছরের শিশু সন্তানের। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

​রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার যশোর-রাজগঞ্জ সড়কের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) এবং তাঁদের চার বছরের ছেলে আব্দুর রহমান।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ শিশু সন্তানকে চিকিৎসকের কাছে দেখাতে সেদিন বাড়ি থেকে যশোরে এসেছিলেন মৌসুমী। চিকিৎসকের পরামর্শ শেষে বিকেলে তাঁরা মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে রাজগঞ্জ সড়কের তালতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

​ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মা, শিশু সন্তান এবং চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজিব রায় চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মা ও শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের উভয়ের মাথাতেই মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

​এদিকে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)