ধ্রুব ডেস্ক
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করছেন ভিপি আব্দুল কাদের। ছবি: ধ্রুব ডেস্ক
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা- শীর্ষক আলোচনা সভা গতকাল সোমবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শহর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শহর সভাপতি অধ্যাপক আশরাফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর আলী নূর মামুন ও আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শহর শাখার প্রধান উপদেষ্টা মাও. ইসমাইল হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডাঃ রওশন আলী কলেজের অধ্যক্ষ শাহ জালাল পারভেজ, যশোর আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মিজানুল ইসলাম মোল্লা, বাদশা ফয়সাল স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, পুলিশ লাইন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, হামিদপুর আল-হেরা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, খাজুরা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ ওবায়দুল্লাহ প্রমূখ।