Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নৈতিকতাহীন শিক্ষা প্রকৃত মানুষ গড়ার অন্তরায়- যশোরে ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৩:৪১ পিএম
নৈতিকতাহীন শিক্ষা প্রকৃত মানুষ গড়ার অন্তরায়- যশোরে ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

অতিথিদের সাথে সংবর্ধনাপ্রাপ্তদের একাংশ। ছবি: ধ্রুব নিউজ

নৈতিকতাহীন শিক্ষা কখনো একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু এ-প্লাস পাওয়া বা একাডেমিক সাফল্যই জীবনের শেষ কথা নয়; বরং মেধা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ​

শুক্রবার (২৮ আগস্ট) যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা আয়োজিত এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কবার্তা ও দিকনির্দেশনা দিয়ে শিবির সভাপতি বলেন, "এসএসসিতে এ-প্লাস পেলেই লক্ষ্য পূরণ হয়ে যায় না। পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর উচ্চমাধ্যমিকে গিয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বড় একটি অংশ ঝরে পড়ে। ভর্তিযুদ্ধ ও আগামীর চ্যালেঞ্জে টিকে থাকতে হলে আত্মতুষ্টিতে না ভুগে ধারাবাহিক পরিশ্রম চালিয়ে যেতে হবে। হাজার হাজার মেধাবীর সাথে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে নিজের জায়গা নিশ্চিত করতে হলে 'সেরাদের মধ্যে সেরা' হওয়ার বিকল্প নেই।" ​সমাজে নৈতিকতার অভাব ও পারিবারিক বন্ধন শিথিল হওয়ার চিত্রে উদ্বেগ প্রকাশ করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "বাবা-মা সন্তানকে জন্ম দিলেও নৈতিকতা না শেখালে সেই মানুষ আর মানুষ থাকে না। নৈতিকতাহীন সমাজের করুণ পরিণতি হচ্ছে এভেলেবল বৃদ্ধাশ্রম ও চাইল্ড কেয়ার সেন্টারের মতো ব্যবস্থা, যেখানে সন্তানেরা বাবা-মায়ের প্রকৃত স্নেহ-আদর থেকে বঞ্চিত হচ্ছে। ওয়েস্টার্ন কালচারের মতো ভঙ্গুর সামাজিক বন্ধন এড়াতে হলে আমাদের ইসলামিক মূল্যবোধ ও মোরালিটির জায়গায় ফিরে আসতে হবে।" ​

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। ​অনুষ্ঠানে যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)