নিজস্ব প্রতিবেদক
হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী ছবি: ধ্রুব নিউজ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী বলেছেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামলে দেশে কৃষি বিপ্লব ঘটেছিল। দেশব্যাপী কৃষি উপকরণ সরবরাহ করে কৃষকদের সহায়তার মাধ্যমেই তিনি এই বিপ্লব ঘটান। পাশাপাশি তিনি সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন এবং আইনি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীতে ক্ষমতার পরিবর্তন হলে আইনি সেবাকে পুনরায় ঢাকাকেন্দ্রিক করা হয়, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার সকালে জয়তী সোসাইটির অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার।
যশোর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কৃষিবিষয়ক যুগ্ম সম্পাদক শেখ হুমায়ুন কবীর শাওন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।
যশোর জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, সহ-সভাপতি সেকেন্দার আলী, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন শিকদার, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজগর আলী, মনিরামপুর উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শিকদার আবু সাঈদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।