Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১১:৫০ এ এম
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

মামলা হওয়ার পর শুক্রবার রাতে পুলিশের সহযোগিতায় নাসীরুদ্দিন পাটওয়ারীসহ এনসিপির নেতারা ঢাকার উদ্দেশে রওনা করেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

আজ ‎শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম রেজা।

মামলা হওয়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ করে থানার সামনে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে জেলা বিএনপি নেতারা বিক্ষুব্ধদের থানার গেট থেকে সরিয়ে দেয়। এরপর পুলিশের সহযোগিতায় নাসীরুদ্দিন পাটওয়ারীসহ এনসিপির নেতারা ঢাকার উদ্দেশে রওনা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজামান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)