Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে  শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৮:০৩ পিএম
যশোরে নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে  শুভেচ্ছা মিছিল

যশোরে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ছবি: ধ্রুব নিউজ


যশোরে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে কবর জিয়ারত ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোর কারবালা কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কবর জিয়ারত শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা এলাকা ঘুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকসহ জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

নবগঠিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী এবং সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতারাও এতে অংশ নেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তিসহ জেলা ও উপজেলার ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জেলার আটটি উপজেলার ছাত্রদল, পৌর ও বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)