Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৮:১৩ পিএম
কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত । ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামির ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন ও শিক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার আল ফালাহ ইসলামী সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আঃ হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির ড. মাওলানা মুজাম্মিল হক ।

সংগঠনের উপজেলা আমিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা  নায়েবে আমির মাষ্টার আজিজুর রহমান, মাষ্টার মশিয়ার রহমান, মাষ্টার রেজাউল ইসলাম , সাবেক চেয়ারম্যান মতিউর রহমান  সাবেক চেয়ারম্যান শাহ আলম, মাওলানা নুরুন্নবী, মাওলানা আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাষ্টার শাহাবুদ্দিন খান।

অনুষ্ঠানে বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খল ও প্রশিক্ষিত নেতৃত্ব অপরিহার্য।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)