Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বৃদ্ধ বাবা-মায়ের অন্ন কেড়ে নিল সন্তানরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ১০:৩৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ১০:৫০ পিএম
বৃদ্ধ বাবা-মায়ের অন্ন কেড়ে নিল সন্তানরা

ছবি: এআই প্রণীত

যশোরের হাশিমপুর গ্রামের বৃদ্ধ ওসমান মোল্লা ও তার স্ত্রী শহর বানুর দিন কাটছিল গরুর থাকার জায়গা—গোয়াল ঘরে। নিজেদের ঘর থেকে আগেই বিতাড়িত এই দম্পতি গত ২৫ এপ্রিল দুপুরে যখন খাবার খেতে বসেছিলেন, ঠিক তখন আপন দুই ছেলে ও তাদের স্ত্রীরা হামলে পড়ে। জমি আর টাকার নেশায় মত্ত সন্তানরা বৃদ্ধ বাবা-মায়ের মুখের অন্ন কেড়ে নিয়ে ভাতের থালায় লাথি মেরে খাবার ধুলোয় মিশিয়ে দেয়।

অমানবিক এই লাঞ্ছনার শিকার হয়ে অবশেষে আদালতের বারান্দায় এসে দাঁড়িয়েছেন অসহায় মা শহর বানু। আজ তার অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি তিন দিনের মধ্যে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—দুই ছেলে রাসেল ও সোহেল রানা এবং তাদের স্ত্রী পলি ও রিয়া। অভিযোগ অনুযায়ী, মাদকাসক্ত দুই ছেলে ১ লাখ টাকা আর জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর চাপ দিচ্ছিল। এক পর্যায়ে ঘর থেকে বের করে দিলে বৃদ্ধ দম্পতি গোয়াল ঘরের পাশের একটি মাটির ঘরে থাকতে শুরু করেন। সেদিন দুপুরে খাওয়ার সময় লাঠিসোটা নিয়ে হামলা করে বড় ছেলে রাসেল ও তার সহযোগীরা। রাসেল সরাসরি তার বাবা-মায়ের ভাতের থালায় লাথি মারে। বাধা দিতে গেলে ছোট ছেলে সোহেল রানা ইট দিয়ে তার বাবার বুকে আঘাত করে।

হামলাকারীরা ঘর থেকে জমানো ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। যাওয়ার সময় জমি লিখে না দিলে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে যায় তারা। রক্তাক্ত অবস্থায় এই বৃদ্ধ দম্পতিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। থানায় অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে শেষে আদালতের দ্বারস্থ হন এই মা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)