নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ছবি: ধ্রুব নিউজ
যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, নায়েবে আমীর রেজাউল করিম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজাদ এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি নূর মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন।