Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সিইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন

❒ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে এই ভাষণ সম্প্রচার করা হবে।

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৪৮ পিএম
সিইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন

সিইসি এ এম এম নাসির উদ্দিন । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে এই ভাষণ সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে।

এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি। আজ দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছে সিইসি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)