Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৫:১৫ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরের রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ছবি: ধ্রুব নিউজ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরের রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার দুপুরে তিন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরজুড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে নেতারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকেই গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। যশোরসহ সারাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করা হলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)