Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লংমার্চ সফল করার লক্ষ্যে ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৩৩ পিএম
লংমার্চ সফল করার লক্ষ্যে ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের মিছিল

৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোর শহরের ৭নম্বর ওয়ার্ডে মিছিল করেছে জামায়াত ইসলামী। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি দলের ঘোষিত ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোর শহরের ৭নম্বর ওয়ার্ডে মিছিল করেছে জামায়াত ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহর শাখার ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই মিছিলটি বের  হয়। ৭ নম্বর ওয়ার্ড এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন,  জামায়াতসহ ১১ দলের আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে যশোরবাসী ঐক্যবদ্ধ। যেকোনো মূল্যে রাজপথে থেকে জনগণের দাবি আদায় করা হবে।” তিনি ওয়ার্ডের সাধারণ জনগণকে লংমার্চের কর্মসূচিতে বিপুল সংখ্যায় অংশ নেওয়ার আহ্বান জানান।

মিছিলে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিনের সঞ্চালনায় মাস্টার হাফিজুর রহমান, সজল হোসেন, জাহিদ হোসেনসহ  বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)