Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৫:২৬ পিএম
বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও নিছিদ্র করার লক্ষ্যে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গঠিত এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সুনির্দিষ্ট সুপারিশমালা জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

​স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক করে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজের প্রয়োজনে কমিটি যেকোনো সময় নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)