Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০২:২৪ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ ছবি: ধ্রুব নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।

নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে সকাল ১১টার দিকে প্রথমে অলি আহমদের এবং পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাইকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। অন্যদিকে অলি আহমদের পক্ষে উপস্থিত ছিলেন ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নামেই একাধিক মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে একটি করে মনোনয়নপত্র বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের দ্বিতীয় মনোনয়নপত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। সংসদ ভবনের সংসদকক্ষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য তাদের প্রকাশ্য ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)