Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৬:৩৬ পিএম
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ছবি: সংগৃহীত

দেশে গ্যাস সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে উভয় প্রধানমন্ত্রী আলোচনা করেছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম জানান, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় আমরা মালয়েশিয়া-বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছি, বিশেষ করে পারস্পরিক সুবিধার জন্য জ্বালানি শক্তি ও বিনিয়োগের ক্ষেত্র নিয়ে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গ্যাস সরবরাহ নিয়ে যে সমস্যার মুখোমুখি হচ্ছে, তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি (তারেক রহমান) এ সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন, যার মধ্যে রয়েছে পেট্রল সরবরাহের জন্য বিনিয়োগ, যাতে দেশটির জরুরি চাহিদা পূরণ করা যায়।

আনোয়ার ইব্রাহিম বলেন, টেলিফোনে কথোপকথনের সময় অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং উভয় দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে। মালয়েশিয়া দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)