Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এবার জাগছে ইসরাইলি তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৪:৫০ এ এম
এবার জাগছে ইসরাইলি তরুণরা

ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন একটি ইহুদি-আরব রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে ছবি: সংগৃহীত

ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন একটি ইহুদি-আরব রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির লক্ষ্য তরুণ ভোটারদের আকৃষ্ট করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ডানপন্থী সরকারকে ক্ষমতা থেকে সরানো।

তবে সমালোচকদের আশঙ্কা, নতুন দলটি বিরোধী ভোট ভাগ করে দিলে নেতানিয়াহুকে হটানো আরো কঠিন হতে পারে। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শান্তি, সামাজিক সমতা এবং ইহুদি-আরব ঐক্যের বার্তা নিয়ে ‘আ প্লেস ফর আস অল’ নামে দলটি গত জুনে গঠিত হয়। নির্বাচনে অংশ নিতে তাদের প্রার্থী তালিকায় সমানসংখ্যক ইহুদি ও আরব সদস্য রাখা হয়েছে।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব। তবে নির্বাচনে তাদের ভোটদানের হার বরাবরই কম। ২০২২ সালের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি ছিল ৫৩ দশমিক ২ শতাংশ। একই সময়ে ইহুদি ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৭৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই ব্যবধান নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।

নতুন দলের সহ-নেতা অ্যালন-লি গ্রিন বলেন, ‘যারা রাজনীতিতে আস্থা হারিয়ে ভোট দিতে যান না, বিশেষ করে তরুণদের ভোটকেন্দ্রে আনাই তাদের মূল লক্ষ্য। আমরা বিরোধী ভোট ভাগ করতে নয়, নতুন ভোটার তৈরি করতে চাই।’ 

তবে আরব রাজনৈতিক দলগুলোর নেতারা ভিন্ন মত দিয়েছেন। তারা জানান, এমন সময় নতুন দল গঠন হলে আরব ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি বাড়বে।

এতে নেতানিয়াহুবিরোধী শিবিরই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট কনেসেটে ১২০টি আসনের মধ্যে আরব দলগুলোর দখলে রয়েছে ১০টি আসন। কোনো দলকে সংসদে আসন পেতে হলে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নতুন দলটি সেই সীমা অতিক্রম করতে না পারলে তাদের পাওয়া ভোট কোনো আসনে পরিণত হবে না। এতে বিরোধী শিবিরের ভোট নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে নতুন দলটির নেতারা জানিয়েছেন, তারা প্রয়োজনীয় সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বা একীভূত হওয়ার সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)