Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:৩০ পিএম
নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন

মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এই ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে।
 তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস।
 তার সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই।বুধবার মিরপুরে বিসিবি পরিচালকদের সভার পর সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়। এরপর থেকেই গুঞ্জন ছিল, অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মিরাজ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)