ধ্রুব ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ছবি: ফাইল
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। এর মধ্যে দিয়ে কয়েক দিনের সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচএম সাগর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।
এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু নিজেও দৈনিক আমার দেশকে ফোনে বলছেন, পদত্যাগ করলাম। ভীষণ অসুস্থ। দোয়া কইরো।
প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। যদিও রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে মূলত আনুষ্ঠানিক, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর ভূমিকা বিশেষ গুরুত্ব পায়।
সূত্র- দৈনিক আমার দেশ
ধ্রুব/টিএম