Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৯:৫৪ পিএম
এবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট কর্মকর্তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এ ক্ষমতার আওতায় কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২–এর অধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, এ ক্ষমতা ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা এলাকায় কার্যকর থাকবে। ক্ষমতা প্রয়োগের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২২ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

গত বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে ছিল সেনাবাহিনী।  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)