Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৮:৩০ পিএম
কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির । ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও নয়।’সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। 

তিনি বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।’

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা আমরা দেখেছি, তা আর হবে না। বাংলাদেশ সেই গোলামির বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে সে বিষয়ে এই দেশের পরিকল্পনা আছে।’

এর আগে সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)