Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পুলিশ সপ্তাহ আজ শুরু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৯:৪৯ এ এম
পুলিশ সপ্তাহ আজ শুরু

ছবি: সংগৃহীত

আজ রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের এ অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করবেন। পুলিশ সপ্তাহের এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

এবারের পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের পূর্বশর্ত। তিনি জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ করে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের সক্ষমতা ও উন্নয়ন সরাসরি সম্পর্কিত। এ কারণে সরকার পুলিশ বাহিনীর উন্নয়নকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে পুলিশের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে নির্ভরশীল বলে উল্লেখ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের জনগণের আস্থা ও সেবার প্রতীক হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন বর্ণিল প্যারেডে।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)