Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দলীয় পরিচয়ে অপরাধীর ছাড় নয়: প্রধানমন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০১:০৬ পিএম
দলীয় পরিচয়ে অপরাধীর ছাড় নয়: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে । সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস নয়, যে দলের লোকরা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আপনাদের অন্যতম দায়িত্ব। আপনারা সেটা সুষ্ঠুভাবে পালন করবেন।

তারেক রহমান বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু স্লোগান নয়, এটি বাস্তবায়নের আকাঙক্ষা সরকারের।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

 

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)