Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ / সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত সুরক্ষার শপথ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০৯:২৮ এ এম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ / সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত সুরক্ষার শপথ

আজ ৩ মে ২০২৬, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাংবাদিকদের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ মতপ্রকাশের অধিকার রক্ষায় বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ সকালে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম।’ এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখেই এবার দেশব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব।

১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সাংবাদিকদের সাহসিকতাকে সম্মান জানাতে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নিয়ে দিবসটি পালন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)