Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ০৩:১৮ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এছাড়াও একই ঘটনায় দুইজন প্রবাসী বাংলাদেশী কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম; মো. সদর আলী; মো. রবিন মোল্লা; সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন; সাদ্দাম হোসেন।

মালদ্বীপের বাংলাদেশের দূতাবাস পাঁচজনের মৃত্যু ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। যারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

বিবৃবিতে আরও বলা হয়, এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। 

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)