Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৪

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ০৫:১২ পিএম
ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৪

কেসি-১৩৫ মডেলের আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান। ছবি: সংগৃহীত

পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ মডেলের একটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চারজন মার্কিন ক্রু নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করে বলেছে, ঘটনাটি কোনো শত্রুপক্ষের হামলা থেকে ঘটেনি। খবর বার্তা সংস্থা এএফপির।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, বিমানটিতে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারের এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, বিমানটির ক্ষয়ক্ষতি কোনো শত্রু পক্ষ কিংবা নিজেদের মধ্যে ভুলবশত চালানো হামলার কারণে ঘটেনি

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছিল, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আকাশসীমায় দুটি বিমানের মধ্যে সংঘর্ষ অথবা অত্যন্ত ঘনিষ্ঠ মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)