Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, স্লোগান ও ওয়াকআউট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ০২:৪৬ পিএম
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, স্লোগান ও ওয়াকআউট

ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ  নাটকীয়তা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ বা ওয়াকআউট করেছেন।

অধিবেশনের এক পর্যায়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। ঠিক সেই মুহূর্তে জামায়াতের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’-সহ বিভিন্ন দাবি ও স্লোগান লেখা ছিল। স্পিকার এ সময় বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এরই মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করেন এবং স্পিকারের পাশের আসনে বসেন। রাষ্ট্রপতির উপস্থিতিতেও জামায়াত সদস্যরা হইচই ও স্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ শুরু করেন।

রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের বারবার টেবিল চাপড়ে তাকে সমর্থন জানাতে দেখা যায়। অন্যদিকে, প্রতিবাদ ও স্লোগান অব্যাহত রেখেই বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা একযোগে সংসদ কক্ষ থেকে  ওয়াকআউট করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)