Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মার্চ,২০২৬, ১০:৪৬ পিএম
৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের

জিয়াউর রহমানের স্মৃতিধন্য উলশী খাল ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আসন্ন ঈদুল ফিতরের আগেই খাল খনন কর্মসূচি শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ৬৩ জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা এ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল উদ্বোধন করবেন। একই সঙ্গে ৬৩ জেলায় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা খাল খনন উদ্বোধন করবেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

সভায় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)