Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়— হাইকোর্টের রুল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩ মার্চ,২০২৬, ০২:০৩ পিএম
জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়— হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। আর রিটের বিপক্ষে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মো. রেদোয়ান-ই-খোদা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। আর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথের জন্য গত ১৬ ফেব্রুয়ারি দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মাহবুব আলম। রিটকারীদের দুজনই বিএনপিপন্থী আইনজীবী। এর আগে সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শিশির মনির বলেন ,

যারা গণভোট বাতিলের কথা বলছে, তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না।
শিশির মনির বলেন, যদি বাতিল হতে হয়, তাহলে জাতীয় নির্বাচন কেনো নয়? শুধু গণভোট কেনো? মাঝখানে আরও ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক।

গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনসহ ৫ আগস্টের পরের সব সিদ্ধান্ত বাদ দিতে হবে উল্লেখ করে জামায়াতের এই সদস্য বলেন, এটি আদালতের সিদ্ধান্ত নয়; যে সিদ্ধান্ত হওয়ার সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনও সিদ্ধান্ত হলে সেটি রাজনৈতিক বুমেরাং হবে।

এদিকে সদ্য অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ এ রিট দায়ের করেন।

সেই প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনও আসেনি। মঙ্গলবার একটি আদেশ দেবে, অর্থাৎ তারা রুল জারি করবে কী করবে না- এই একটি প্রশ্ন। আরেকটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেবেন কি দেবেন না- সেটিও দেখার বিষয়।

আর মাত্র ১০ দিন পরেই সংসদ বসবে। এই মুহূর্তে এসে গণভোট নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের ইন্ধনে বলেও অভিযোগ করেন তিনি।

 

 
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)