Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছা পৌরসভায় বড় ব্যবধানে এগিয়ে দাঁড়িপাল্লা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:১৯ পিএম
ঝিকরগাছা পৌরসভায় বড় ব্যবধানে এগিয়ে দাঁড়িপাল্লা

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বড় ধরনের চমক দেখিয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রাপ্ত ভোট গণনায় দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দাঁড়িপাল্লা।

নির্বাচন অফিস ও বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝিকরগাছা পৌরসভায় দাঁড়িপাল্লা প্রতীক মোট ভোট পেয়েছে ১০,০৫৫টি। অন্যদিকে, ধানের শীষ প্রতীক পেয়েছে ৬,৪৪১ ভোট। ফলে মোট প্রাপ্ত ভোটের হিসাবে দাঁড়িপাল্লা প্রতীক বর্তমানে ৩,৬১৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ ওয়ার্ডেই দাঁড়িপাল্লা প্রতীকের আধিপত্য ছিল। তবে কয়েকটি ওয়ার্ডে দুই প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওয়ার্ডভিত্তিক প্রাপ্ত ভোটগুলো হলো:

·         ১ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ২,০৭৪ ভোট (ধানের শীষ ৫০০)

·         ২ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ৪০৭ ভোট (ধানের শীষ ৪৬১)

·         ৩ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ১,০০৭ ভোট (ধানের শীষ ৬০২)

·         ৪ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ৯৮৭ ভোট (ধানের শীষ ৩২৭)

·         ৫ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ১,০০৪ ভোট (ধানের শীষ ৯৬১)

·         ৬ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ১,২৭৮ ভোট (ধানের শীষ ১,৫৪৫)

·         ৭ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ১,১৭০ ভোট (ধানের শীষ ৫২৪)

·         ৮ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ৮০১ ভোট (ধানের শীষ ৬৪৭)

·         ৯ নং ওয়ার্ড: দাঁড়িপাল্লা ১,৩৪০ ভোট (ধানের শীষ ৮৭৪)

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)