ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। দুই উপজেলার ১৭৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৬৮,৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১,৪৪,৯৩১ ভোট। ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ২৩,৫৬৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
আসনটির চৌগাছা উপজেলার ৬০টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, এখানেও জামায়াতের আধিপত্য ছিল লক্ষণীয়। এই উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৯ হাজার ৬১৮ ভোট। অন্যদিকে, ধানের শীষ ৫০ হাজার ১১১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঝিকরগাছা ও চৌগাছা—উভয় উপজেলায় ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে এই ফলাফল নির্ধারিত হয়।
যশোর-২ আসনের এই নির্বাচনে বিজয়ী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা) মোট ১,৬৮,৪৯৮ ভোট সংগ্রহ করেছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪৪,৯৩১ ভোট। ১৭৫টি কেন্দ্রের এই সামগ্রিক ফলাফলে ২৩,৫৬৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয় নিশ্চিত হয় দাঁড়িয়েপাল্লা প্রতীকের