Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর-১: লিটনকে হারিয়ে বিজয়ী মাওলানা আজীজুর রহমান

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০৬ পিএম
যশোর-১: লিটনকে হারিয়ে বিজয়ী মাওলানা আজীজুর রহমান

যশোর-১ আসনের নির্বাচনী লড়াইয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজীজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,১৮,২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২,৯০৯ ভোট। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব বখতিয়ার রহমান (হাতপাখা) এবং জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল)।

যশোর-১ আসনে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১০২টি। মোট ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন ভোটারের এই আসনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ছিল প্রায় সমান। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৫,৮০৭ জন, নারী ভোটার ১,৫৫,৮২৬ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। প্রিজাইডিং অফিসারদের তথ্যমতে, সকাল ১১টা পর্যন্তই প্রায় ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়ে গিয়েছিল। পুরো নির্বাচনী এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজয় ঘোষণার পর মাওলানা আজীজুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই জয় জনগণের জয়। এলাকার উন্নয়নে এবং মানুষের সেবায় আমি নিজেকে উৎসর্গ করব।" অন্যদিকে, পরাজয় মেনে নিয়ে নুরুজ্জামান লিটন শান্তিপূর্ণ ভোটের পরিবেশের প্রশংসা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)