Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:২০ পিএম
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে রাজধানী ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার এনজিওগ্রাম সম্পন্ন করা হয়েছে।

​মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ শারীরিক অস্বস্তি ও হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিলে দ্রুত তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি বিশেষ মেডিকেল টিম তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রাম সম্পন্ন করেন।

​হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, সকালে বুকে ব্যথা নিয়ে মন্ত্রী মহোদয় হাসপাতালে ভর্তি হন। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত রয়েছেন।

​এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী তার সুস্থতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শারীরিক অবস্থা সন্তোষজনক থাকলে সবকিছু ঠিকঠাক সাপেক্ষে আগামী পরশু থেকেই তিনি পুনরায় দাপ্তরিক কার্যক্রমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)