কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু । ছবি: ধ্রুব নিউজ
সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষা। জেলার মোট ৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করছে সর্বমোট ২০,৭০৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি’র ৩৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৬,৪৪৩ জন, ভোকেশনালের ৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ১,৩৮০ জন এবং মাদ্রাসা বোর্ডের ৯টি কেন্দ্রে ২,৮৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
ঝিনাইদহ জেলার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পাল, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান।
জেলা প্রশাসক জেলার সকল কেন্দ্রে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষার সুন্দর পরিবেশ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ধ্রুব/এস.আই