Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৯:১২ এ এম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোরবেলায় গুলির সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। কে বা কারা এই গুলির ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি।

এ হামলার সঙ্গে তাঁর ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।

সূত্র : আজকের পত্রিকা 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)