Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইয়াবাসহ আলোচিত ‘আইনজীবী সহকারী' মাসুদ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:২১ পিএম
যশোরে ইয়াবাসহ আলোচিত ‘আইনজীবী সহকারী' মাসুদ আটক

আটক মাসুদ ও লাবনী আক্তার ছবি: ধ্রুব নিউজ

৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার যশোর শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে জজ কোর্ট মোড় থেকে তাদের আটক করা হয়। আটক মাসুদ রানা সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে ও লাবনী আক্তার ইয়াসমিন শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে তারা ইয়াবা বিক্রি করছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাসুদ রানার বিরুদ্ধে আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)