Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে অ্যাটর্নি জেনারেল কাজলের পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:৪১ পিএম
কোটচাঁদপুরে অ্যাটর্নি জেনারেল কাজলের পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

কোটচাঁদপুরে অ্যাটর্নি জেনারেল কাজলের পূজামণ্ডপ পরিদর্শন ছবি: ধ্রুব নিউজ

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সম্প্রীতি, সৌহার্দ্য আর ভালোবাসার বার্তা নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে এসেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সোমবার উপজেলা সদরের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। কথা বলেন পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে, বিনিময় করেন শুভেচ্ছা। তাঁর এ সফরকে ঘিরে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

উৎসবের আনন্দে ধর্ম-বর্ণের বিভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশায় মহাষ্টমীর এ আয়োজন স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে। দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা নিয়ে পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি এবং স্থানীয় সুধী সমাজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুর্গোৎসবের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। কালীবাড়ি মন্দিরে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়টি গুরুত্ব পায়।

এদিকে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুর উপজেলা সভাপতি প্রবীর কুমার এবং কোটচাঁদপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যজোটের পৌর সভাপতি শান্তি বিশ্বাস স্থানীয় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, দুর্গোৎসবের এই আনন্দময় মুহূর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার চর্চা আরও জোরদার হবে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ২০২৬ সালের ২৫ মার্চ বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নিজ অঞ্চলে দুর্গোৎসবের এ সফর স্থানীয় মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)