Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় দুর্গাপূজার মণ্ডপে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ও শাড়ি বিতরণ

শার্শা-বেনাপোল প্রতিনিধি শার্শা-বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:০০ পিএম
শার্শায় দুর্গাপূজার মণ্ডপে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ও শাড়ি বিতরণ

ছবি: ধ্রুব নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মণ্ডপ কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময়, পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উলাশী পূজামণ্ডপ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে উলাশী, বাগআচড়া, কায়বা, পুটখালী ও গোগা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মণ্ডপ কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া উপহার হিসেবে দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ও কুদ্দুস আলী বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)