Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুর্গাপূজার নিরাপত্তায় যশোর রিজিয়নের ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৬:০১ পিএম
দুর্গাপূজার নিরাপত্তায় যশোর রিজিয়নের ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের প্রায় ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সাত দিন তাঁরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা ছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জসহ সাতটি জেলার ৩৭টি উপজেলার ২২২টি পূজামণ্ডপে এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা প্রতিরোধেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত ৫৮টি বেইজ ক্যাম্প থেকে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন সদস্যরা। এ ক্ষেত্রে পূজামণ্ডপের কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)