নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যশোর সদর উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, জেলা সেক্রেটারি এইচ এম মহসিন শেখ এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ্।
সভায় নবগঠিত সদর উপজেলা কমিটির দায়িত্বশীলদের পরিচিতি ও শপথ গ্রহণ সম্পন্ন হয়। পাশাপাশি সংগঠনের সার্বিক সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।