Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে: মোবারক হোসাইন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২১ পিএম
ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে: মোবারক হোসাইন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ইউনিয়ন আমির/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, "আগামী ১০ অক্টোবর খুলনা বিভাগের লংমার্চে যশোরে ইতিহাসের শ্রেষ্ঠ সমাবেশ হবে ইনশাআল্লাহ। বিপুলসংখ্যক মানুষকে সম্পৃক্ত করে জনদুর্ভোগ নিরসনসহ জনগণের ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। সরকার দাবি পূরণে ব্যর্থ হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।"

শুক্রবার (১১ সেপ্টেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ইউনিয়ন আমির/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন যশোর-কুষ্টিয়া অঞ্চলের জেলা মহিলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষা শিবির, যশোর সদর উপজেলা ইউনিয়ন আমির/সভাপতি সম্মেলন এবং যশোর শহর শাখার দায়িত্বশীলদের নিয়ে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।

যশোর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

প্রধান অতিথি মোবারক হোসাইন সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "দায়িত্বশীলদের জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা ও প্রত্যাশা জেনে ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।"

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সাফল্য তুলে ধরে তিনি বলেন, "চট্টগ্রামের লালদীঘি থেকে পটিয়া এবং কুমিল্লা, ফেনী, মীরসরাই, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকার পথসভাগুলো জনসমুদ্রে রূপ নিয়েছিল। আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর লংমার্চের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপর ১০ অক্টোবর খুলনা বিভাগের লংমার্চ ঢাকার পল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন অঞ্চল অতিক্রম করে যশোর, খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে।"

তিনি আরও সতর্ক করে বলেন, "সরকারের বোধোদয় না হলে আগামী ১৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে, যেখানে যশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনদুর্ভোগ নিরসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।"

যশোর সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা আরিফুল হক কল্লোল, মাওলানা জহুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)