Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রানখরা কাটাতে দীর্ঘ ৭ বছর পর ঘরোয়া লাল বলের ক্রিকেটে বাবর আজম

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪৩ এ এম
রানখরা কাটাতে দীর্ঘ ৭ বছর পর ঘরোয়া লাল বলের ক্রিকেটে বাবর আজম

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতা ও দীর্ঘদিনের রানখরা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। ছন্দ ফিরে পাওয়ার লড়াইয়ে পাকিস্তানের এই তারকা ব্যাটার চলমান ‘প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান’ টুর্নামেন্টে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) জার্সি গায়ে মাঠে নামবেন।

​সর্বশেষ ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন বাবর। সেবার কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে নর্দার্নকে ইনিংস ও ১৬ রানে হারিয়ে সেন্ট্রাল পাঞ্জাবকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন তিনি। দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর আবারও ঘরোয়া লাল বলের ক্রিকেটে দেখা যাবে এই ডানহাতি ব্যাটারকে। পিসিবি সূত্রে জানা গেছে, দীর্ঘ সংস্করণের ক্রিকেটে টেকনিক ও মানসিক ছন্দ ফিরিয়ে আনতে বাবর নিজেই বোর্ডকে ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুরোধ জানান। পিসিবি এরপর ওজিডিসিএলের সঙ্গে সমন্বয় করে তার মাঠে নামার পথ সুগম করে।

​আগামী ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই পরদিন দলের সঙ্গে যোগ দেবেন বাবর। প্রেসিডেন্টস ট্রফিতে ওজিডিসিএলের পরবর্তী ম্যাচ ১৮ সেপ্টেম্বর পেশোয়ারে, যেখানে তাদের প্রতিপক্ষ কিংসমেন একাডেমি। এরপর ২৪ সেপ্টেম্বর খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) বিপক্ষে মাঠে নামবে বাবরের দল।

​সম্প্রতি বাবরের ব্যাটে টেস্ট রানের খরা দলের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে করাচিতে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ২০২৩ সালের পর থেকে টেস্টে তার ব্যাটিং গড় নেমে এসেছে ৩০.৪৩-এ, যা তার ক্যারিয়ার গড়ের চেয়ে প্রায় সাড়ে ১২ রান কম। গত ৩৯ ইনিংসে বাবর ফিফটি পেয়েছেন মাত্র আটটি, যার মধ্যে টানা ১৮ ইনিংসে ৪১ রানের গণ্ডিও পেরোতে পারেননি। অবশ্য সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮ রানের একটি ইনিংসসহ শেষ চার টেস্টে ফিফটির দেখা পেয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে তার ব্যাটিং কৌশল এবং শর্ট বলে দুর্বলতা নিয়ে তুমুল সমালোচনা হয়।

​আন্তর্জাতিক ব্যস্ততার মধ্যেও জাতীয় দলের সেরা তারকাদের লাল বলের অনুশীলনে রাখতে পিসিবির এই উদ্যোগে সাড়া দিয়েছেন আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার। টুর্নামেন্টটিতে ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি খেলছেন কেআরএলের হয়ে এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা প্রতিনিধিত্ব করছেন কিংসমেন একাডেমিকে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)